
মিথুন কুমার: বসন্ত কালে বাসন্তী পূজা,মনে জাগায় নতুন আশা।দূর্গা মাতার বাসন্তী রুপে মর্ত্য ধামে আসা।বাসন্তী দূর্গা দেবীর এবার ঘোটকে আগমন।আজ ৪ দিন পরে দেবী গজে গমন করেন।আজ শ্রী শ্রী বসন্তী পূজার শুভ দশমী।নানা আয়োজনে গত শুক্রবার দেবীর ষষ্টী পূজার মধ্যে দিয়ে শুরু হয়েছিলো সারা দেশের মতো খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বাসন্তী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব বাসন্তী পূজা।৪ দিন ব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে খুলনার ডুমরিয়া-বটিয়াঘাটা উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।গত শুক্রবার স্বায়াংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস হয়।শনিবার দেবীর নবপত্রিকা প্রবেশ হয়,স্থাপন সপ্তমী বিহিত পূজা প্রশস্থা হয়।রবিবার দেবীর অষ্টমী বিহিত পূজা ও দেবীর নবমী বিহিত পূজা প্রশস্থা হয়।এবং আজ সোমবার শ্রী শ্রী বাসন্তী দেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন হয়েছে। খুলনার বটিয়াঘাটা সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন কমিটির সদস্য ও ইউপি মেম্বর শ্রী অলোকেশ সরকার নিউজ ৭১ কে জানান,এবছর আমরা নানা আয়োজনে বাসন্তী পূজা উদযাপন করতে হয়েছে।সুষ্ট ও সুন্দর পরিবেশে পূজা এবং সকল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।আসুরিক অপশক্তির বিরুদ্ধে সুন্দরের বিজয়ের প্রতীক মা দূর্গা। আর মায়ের আগমনে তাকে বরণ করে তার আরাধনা করে জগতে সকলের মঙ্গল কামনায় আমরা মাকে বিভিন্ন ধর্মীয় পূজার মধ্য দিয়ে উদযাপন করেছি।তাই এবারের বাসন্তী পূজার দশমী পূজার মেলা জাকজমকপূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।