
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,জাতির শ্রেষ্ঠ সন্তানরা আমাদের জন্য নিজের জীবন দিয়ে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার যোগ্য নেতৃত্বে তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। মহান স্বাধীনতা দিবসে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজীপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাত নয়টা থেকে নয়টা এক মিনিট পর্যন্ত সমস্ত আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়। এই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,আজ সময় এসেছে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে নৌকার পালকে উড়িয়ে দিয়ে উন্নয়নে অংশ নেবার।
এসময় উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বকুল সরকার, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জিএম তালুকদার, তালুকদার জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, যুবলীগ সভাপতি লুৎফর রহমান মুকুল, সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম, সম্পাদক আলী আসলাম, কৃষকলীগ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কাজীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ শাহ আলম সহসভাপতি আবদুল জলিল, সম্পাদক শামস ই ইলাহী অনু, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, কাজীপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, গান্ধাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম প্রমুখ।