
নিউজ ডেস্কঃ কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিরার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ চলে। রাত ১১ টায় নির্বাচনের এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন (২) এবং সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সাতক্ষীরা ল কলেজের শিক্ষক অ্যাডভোকেট রেজওয়ান উল্লাহ সবুজ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১১টি পদের মধ্যে কোষাধ্যক্ষ ও মাহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দুইজন বিজয়ী হয়েছেন। বাকী ৯টি পদে ২১ জন আইনজীবী নির্বাচনে অংশগ্রহণ করেন।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সূত্র জানায়,সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন (২) ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সভাপতি পদে আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকায় লড়াই হয়েছে মূলত বিএনপি প্রার্থীদের মধ্যেই। অন্যদিকে সহ-সভাপতি পদে ২৮৭ ভোট পেয়ে অ্যাডভোকেট গোলাম মোস্তফা (২) নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সাতক্ষীরা ল কলেজের শিক্ষক অ্যাডভোকেট রেজওয়ান উল্লাহ সবুজ ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
আরো জানা যায়,যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মোঃ জহুরুল হক বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন। সহ সম্পাদক লাইব্রেরী পদে ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক (৩)। সহ সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতিক) পদে ২১৬ ভোট পেয়ে অ্যাডভোকেট স. ম মমতাজুর রহমান মামুন নির্বাচিত হন। এ ছাড়াও সহ-সম্পাদিকা মহিলা বিষয়ক পদে অ্যাডভোকেট ফেরদৌসী সুলতানা লতা বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হন। তা ছাড়াও নির্বাহী সদস্যের তিনটি পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক ৩০১ ভোট, সৈনিক লীগের অ্যাডভোকেট এ কে এম তৌহিদুর রহমান শাহীন ১৮৮ ভোট এবং অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।