News71.com
 Bangladesh
 26 Mar 18, 10:15 AM
 199           
 0
 26 Mar 18, 10:15 AM

২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানাল “প্রজন্ম ৭১”

২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানাল “প্রজন্ম ৭১”

নিউজ ডেস্কঃ ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকার রাজারবাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়,সদরঘাটসহ বিভিন্ন এলাকায় ‘অপারেশন সার্চলাইট’নামে নিরস্ত্র-নিরীহ বাঙালির ওপর চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। গতকাল রবিবার প্যারিসের রিপাবলিক চত্বরে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে গণজমায়েত ও মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করে বাংলাদেশীদের সংগঠন “প্রজন্ম ৭১। প্রজন্ম ৭১-এর আহ্বায়ক নিয়াজ উদ্দিন চৌধুরী হীরার সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি সুনাম উদ্দিন খালিক‚ সালেহ আহমদ চৌধুরী‚এম এ সহিদ তাহের‚আশরাফুল ইসলাম‚ নুরুল আবেদীন‚ জসিম উদ্দিন ফারুক‚ সাহনেওয়াজ রানা‚সরফ উদ্দিন সপন‚ শাজাহান শাহী ও আতিকুজ্জামান প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন