News71.com
 Bangladesh
 27 Mar 18, 09:08 AM
 160           
 0
 27 Mar 18, 09:08 AM

ভারতে পাচারকালে যশোর সীমান্ত ৫ কেজি স্বর্ণ উদ্ধার ,২ চোরাকারবারী আটক

ভারতে পাচারকালে যশোর সীমান্ত ৫ কেজি স্বর্ণ উদ্ধার ,২ চোরাকারবারী আটক

 


নিউজ ডেস্কঃ ভারতে পাচারের সময় আজ মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে বেনাপোলের পুটখালী ও শিকারপুর সীমান্ত থেকে ৫ কেজি ৬০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। ২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান. গোপন সংবাদের মাধ্যমে জানা যায়,বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে এক চোরাকারবারী পুটখালী সীমান্তের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে আ. রাজ্জাক (৪৭) নামে এক হোমিও ডাক্তারকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার দেহ তল্লাশি করে ২ কেজি ২০০ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। আ. রাজ্জাক পুটখালী গ্রামের আতাউর রহমানের ছেলে।

এদিকে অপর একটি অভিযানে বেনাপোল পোর্ট থানার শিকারপুর সীমান্ত থেকে ৩ কেজি ৪০০ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় মিঠু তরফদার (২৬) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করে বিজিবি। জব্দকৃত এসব স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ২৩ লাখ ৮১ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন