News71.com
 Bangladesh
 27 Mar 18, 09:25 AM
 164           
 0
 27 Mar 18, 09:25 AM

মধ্যরাতে শেষ হচ্ছে ১৩১টি ইউপির নির্বাচনী প্রচারণা

মধ্যরাতে শেষ হচ্ছে ১৩১টি ইউপির নির্বাচনী প্রচারণা

নিউজ ডেস্কঃ দেশের ১৩১টি ইউনিয়ন পরিষদ ইউপি ও ৯টি পৌরসভাসহ চট্টগ্রাম ও খুলনা সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ড এবং একটি উপজেলায় নির্বাচনী প্রচারণা আজ মধ্যরাতে শেষ হচ্ছে।নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান,বিভিন্ন স্থানে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি),পৌরসভা সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ড ও উপজেলায় সাধারণ ও উপ-নির্বাচনের প্রচারণা আজ মঙ্গলবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে। এসব এলাকায় আগামী বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে।কমিশন সূত্র জানায়,আগামী বৃহস্পতিবার ৪৭টি ইউপিতে সাধারণ, ৮৪ ইউপির ৯০ পদে উপ-নির্বাচন, চারটি পৌরসভায় সাধারণ, একটি পৌরসভায় মেয়র পদে ও চারটিতে সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন, চট্টগ্রাম ও খুলনা সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ডে উপ-নির্বাচন ও একটি উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন