News71.com
 Bangladesh
 28 Mar 18, 01:10 AM
 154           
 0
 28 Mar 18, 01:10 AM

সংসদে প্রতিনিধিত্বকারী দল নিয়েই নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।।সেতুমন্ত্রী

সংসদে প্রতিনিধিত্বকারী দল নিয়েই নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।।সেতুমন্ত্রী

নিউজ ডেস্কঃ বর্তমান জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মাঝ থেকে নির্বাচনকালীন সরকার গঠন হবে। আর এটা পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার। নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী দেশে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন,নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দেশ চালাবেন কে? খালেদা জিয়া কি কারাগার থেকে বেরিয়ে এসে দেশ চালাবেন? সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,নির্বাচনে আসা না আসা বিএনপির নিজেদের ব্যাপার। সরকার কেন তাদের নির্বাচনে ডাকবে?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন