News71.com
 Bangladesh
 28 Mar 18, 01:24 AM
 199           
 0
 28 Mar 18, 01:24 AM

রাজধানীর যাত্রাবাড়ী থেকে অস্ত্রসহ ৩ ডাকাত আটক।।

রাজধানীর যাত্রাবাড়ী থেকে অস্ত্রসহ ৩ ডাকাত আটক।।

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী থেকে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়। আজ সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মোঃ মাসুদুর রহমান। তিনি জানান,গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে সায়দাবাদ রেলগেট এলাকা থেকে ইমন,মনা ও ফয়সাল নামের তিনজনকে আটক করা হয়। আটককৃতরা সায়দাবাদ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আজ বুধবার সকালে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন