News71.com
 Bangladesh
 28 Mar 18, 06:21 AM
 131           
 0
 28 Mar 18, 06:21 AM

প্রশাসনের অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করল বিএনপি।।

প্রশাসনের অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করল বিএনপি।।

নিউজ ডেস্কঃ প্রশাসনের অনুমতি না পাওয়ায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা আগামীকাল বৃহস্পতিবারের সমাবেশ স্থগিত করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এ সিদ্ধান্তের কথা জানান। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু প্রশাসন থেকে অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করা হলো। এছাড়া,পূর্ব ঘোষিত রাজশাহীর সমাবেশ ৪ এপ্রিলের পরিবর্তে আগামী ১৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন