
নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা আরও কেন বাড়ানো হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আর এই রুলের জবাব চার সপ্তাহের মধ্যে রাষ্ট্র ও খালেদা জিয়াকে দিতে হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এদিন আদালতে দুদকের রিভিশন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী,মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন। আদালত আদেশে বলেছে,দুদক আইনে সাজার রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে এ ধরনের রিভিশন বা আপিল দুর্নীতি দমন কমিশন করতে পারে কি না- সে বিষয়টি আলোচনা ও ব্যাখ্যার দাবি রাখে। আদালত আদেশে বলেছে,দুদক আইনে সাজার রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে এ ধরনের রিভিশন বা আপিল দুর্নীতি দমন কমিশন করতে পারে কি না- সে বিষয়টি আলোচনা ও ব্যাখ্যার দাবি রাখে।