News71.com
 Bangladesh
 29 Mar 18, 12:47 PM
 173           
 0
 29 Mar 18, 12:47 PM

গাছ না কেটে যশোর-বেনাপোল মহাসড়ক উন্নয়ন কাজের সুপারিশ সংসদীয় কমিটির।।

গাছ না কেটে যশোর-বেনাপোল মহাসড়ক উন্নয়ন কাজের সুপারিশ সংসদীয় কমিটির।।


নিউজ ডেস্কঃ গাছ না কেটে ‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক প্রশস্থ ও উন্নয়ন’ প্রকল্পের কাজ দ্রুত শুরু করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে রাস্তাটি সচল রাখার স্বার্থে দ্রুত সংস্কার করার জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। এছাড়া কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভূলতা ৪ লেন ফ্লাইওভার নির্মাণ প্রকল্পসহ জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ সমাপ্ত করার সুপারিশ করে। সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,একেএমএ আউয়াল (সাইদুর রহমান),রেজওয়ান আহাম্মদ তৌফিক,ফয়জুর রহমান,মো. মনিরুল ইসলাম ও লুৎফুন নেছা বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদ সচিবালয় জানায়,কমিটি টাঙ্গাইল জেলার মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া রাস্তার উন্নয়ন কাজের অনিয়ম তদন্ত কমিটি কর্তৃক প্রমাণিত হওয়ায়,রাস্তার ক্ষতিগ্রস্থ অংশ ঠিকাদারকে দিয়ে পুনঃমেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন