News71.com
 Bangladesh
 29 Mar 18, 12:49 PM
 184           
 0
 29 Mar 18, 12:49 PM

আশুলিয়া থেকে আনসার আল ইসলাম জঙ্গি সদস্যসহ আটক ৪, ভিওআইপি সরঞ্জাম উদ্ধার।।

আশুলিয়া থেকে আনসার আল ইসলাম জঙ্গি সদস্যসহ আটক ৪, ভিওআইপি সরঞ্জাম উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ ঢাকার আশুলিয় থেকে আনসার আল ইসলাম নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এক জঙ্গি সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যা ব-১০। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটারসহ অবৈধ ভিওআইপির বিভিন্ন সরাঞ্জামাদীও উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে র্যা ব-১০ এর একটি দল এই চার ব্যক্তিকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করে। গ্রেপ্তারকৃতরা হলেন- নাফিস সাকিল, নান্নু, শুভ ও শামীম। এদের সকলের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এদের মধ্যে নাফিস সাকিল আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে দাবি করে র্যা ব। র্যা ব সূত্র জানায়,জঙ্গিবাদে বিভিন্ন সময়ে অর্থায়ানের অভিযোগে অভিযান চালিয়ে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। মূলত জঙ্গি সদস্য নাফিস সাকিলকে আটক করতে গিয়ে তল্লাশি চালানোর পর ভিওআইপির অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত আরও তিনজনকে আটক করা হয়। তাদের সঙ্গে জড়িত বাকীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়টি নিশ্চিত করে র্যাদব-১০ এর সিপিসি-১ অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, তাঁদের কাছে তথ্য ছিল- আনসার আল ইসলাম নামের জঙ্গি সংগঠনের এক সদস্য আশুলিয়ায় একটি জায়গায় বসে অর্থ জোগাড় করছে। এ তথ্যের ভিত্তিতে তাকে ধরতে অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযানে জঙ্গি সদস্য নাফিস সাকিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কক্ষ তল্লাশি শেষে জানা যায়,তারা প্রত্যেকে অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত। কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে। তিনি আরও জানান,গত কয়েকমাস আগে রায়হান নামের এক ব্যক্তি ডেন্ডাবর এলাকায় বাসা ভাড়া নেয়। সেখানে শুভ, নাফিস সাকিল, নান্নু ও শামীম এই ভিওআইপি ব্যবসা অপারেট করত। পাশাপাশি তারা সিম ক্লোন করে অর্থ আদায় করত বলেও অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন