News71.com
 Bangladesh
 29 Mar 18, 06:16 AM
 180           
 0
 29 Mar 18, 06:16 AM

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীর আজিমপুরে সপ্তাহব্যাপী উৎসব শুরু।।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীর আজিমপুরে সপ্তাহব্যাপী উৎসব শুরু।।


নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর আজিমপুরে তৃতীয়বারের মতো শুরু হয়েছে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব ২০১৮। আজিমপুর কমিউনিটি সেন্টারসংলগ্ন ঈদগাহ মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উৎসব উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান,ঢাকা ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মাদ হাবিবুর রহমান,লালবাগ জোনের ডিসি ইব্রাহীম খান প্রমুখ।

এ নিয়ে তৃতীয়বারের মতো এ আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব উদযাপন পরিষদ। অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই স্কুল শিক্ষার্থীসহ শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত ছিল উৎসব প্রাঙ্গন। বরাবরের মতো অনুষ্ঠানে রয়েছে আবৃত্তি, চিত্রাংকনসহ নানা প্রতিযোগিতা। উৎসব মাঠে নাগোরদোলা,ট্রেনসহ বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করার সুযোগ পাচ্ছে শিশু কিশোররা। মেলার আদলে থাকছে সুসজ্জিত নানা স্টল। ব্যক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বলেন,উৎসব তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য শিশু-কিশোরদের মাঝে জাতির জনককে পরিচিত করা। সেই সঙ্গে তাদের আনন্দ ও মেধা বিকাশের লক্ষ্যে থাকছে বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন। এ ছাড়া মুজিব কোট বিতরণ চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন