News71.com
 Bangladesh
 30 Mar 18, 11:50 AM
 213           
 0
 30 Mar 18, 11:50 AM

রাজধানীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, দুই পুলিশ সদস্য আহত

রাজধানীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, দুই পুলিশ সদস্য আহত


নিউজ ডেস্কঃ রাজধানীর দক্ষিণখানের দিয়াবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জহিরুল ইসলাম (৩৭) নামে এক ডাকাত নিহত সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টায় গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বন্দুকযুদ্ধের ওই ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার সহকারী উপ পরিদর্শক এএসআই নান্নু খান বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে ডাকাতিকালে পাঁচ ডাকাত সদস্য গ্রেফতার হন। তাদের মধ্যে একজনকে (জহিরুল) নিয়ে রাতে অভিযানে নামে পুলিশ। বিষয়টি টের পেয়ে অন্য ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করেন। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এই গোলাগুলির মধ্যে পরে জহিরুল গুলিবিদ্ধ হন।জহিরুল ডাকাতের গুলিতেই গুলিবিদ্ধ হয় জানিয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার সাহা বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এর আগে, অভিযানের সময় ঘটনাস্থল থেকে ২টি পিস্তল ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন