News71.com
 Bangladesh
 30 Mar 18, 04:52 AM
 180           
 0
 30 Mar 18, 04:52 AM

আজও সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।।

আজও সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।।

নিউজ ডেস্কঃ কুমিল্লা ও নোয়াখালী রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে,গতকাল যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বোনিম্ন তাপমাত্রা রয়েছে শ্রমিঙ্গলে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পূবার্ভাসে জানানো হয়,লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১২ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন