News71.com
 Bangladesh
 30 Mar 18, 04:53 AM
 481           
 0
 30 Mar 18, 04:53 AM

চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া যদি অসুস্থ হয়ে থাকেন, তার যে অসুস্থতা, তার জন্য নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেবে সরকার। দেশেই সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে।এরপর যদি প্রয়োজন হয় তবে তাকে বিদেশে পাঠানো হবে।আজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর নিয়মিত সভা শেষে এ কথা জানান তিনি।ওবায়দুল কাদের বলেন, খালেদা যে রকম অসুস্থ আছেন, সেরকম চিকিৎসা ব্যবস্থা নেওয়া হবে। তিনি কারাগারে আছেন বলে তার প্রতি অমানবিক আচরণ করা হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন