News71.com
 Bangladesh
 30 Mar 18, 07:09 AM
 139           
 0
 30 Mar 18, 07:09 AM

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল।।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল।।

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আগামীকাল শনিবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে জানানো হয়,আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন