
নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে আজ শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজট সিদ্ধিরগঞ্জের সাইনরোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা ব্রিজ এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে বলে ভূক্তভোগীরা জানান। যানজটের কারণে দুরপাল্লার যাত্রীবাহী বাসসহ বিভিন্ন প্রকারের যানবাহন রাস্তায় আটকা পড়ে। এতে এ মহাসড়কে চলাচলরত যাত্রীরা নানা বিড়ম্বনায় পড়তে বাধ্য হয়। জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রশাসন মোল্লা তাসলিম হোসেন জানান,ঢাকা বাইপাস (এশিয়ান হাইওয়ে) সড়কে মেরামত কাজ করায় ওই সড়কে কোন যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। ওই গাড়িগুলো কাঁচপুর হয়ে যেতে হচ্ছে। তাছাড়া গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার যানবাহনের চাপ একটু বেশী থাকে। এছাড়াও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর মোড়েও সড়ক মেরামতের কাজ করার কারণে ৪টির স্থলে মাত্র একটি করে যানবাহন ঢাকার দিকে যেতে পারছে। এসব কারণে মহাসড়কের যানজট ভয়াবহ আকার ধারণ করে। তবে বিকাল ৪টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রশাসন মোল্লা তাসলিম হোসেন জানান,মহাসড়কের দু’টি পয়েন্টে সওজ কর্তৃপক্ষ এক সাথে কাজ শুরু করায় এ যানজট শুরু হয়েছে। তাছাড়া গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার যানবাহনের চাপ একটু বেশী থাকে। সড়কে মেরামতের কাজ করার কারণে ৪টির স্থলে মাত্র একটি করে যানবাহন ঢাকার দিকে যেতে পারছে। এসব কারণে মহাসড়কের যানজট ভয়াবহ আকার ধারণ করে। তবে বিকাল ৪টার পর থেকে কিছুটা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে তিনি জানান।