News71.com
 Bangladesh
 31 Mar 18, 01:39 AM
 182           
 0
 31 Mar 18, 01:39 AM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যের সাক্ষাৎ।।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যের সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার ছোট মেয়ে জাহিয়া রহমানসহ পরিবারের ছয় সদস্য। এ ছাড়া অন্যরা হলেন,খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম,ভাই শামীম এস্কান্দার,ভাবি কানিজ ফাতেমা ও ভাগনে অভিক এস্কান্দার। বিএনপি সূত্রে এতথ্য জানা গেছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত তারা কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এ সময়ে তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারা কারাগারে প্রায় আধা ঘণ্টা খালেদার সঙ্গে কাটান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন