
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং অ্যাসোসিয়েশন (এফবিডিএ) আয়োজনে চলছে বিজনেস কম্পিটিশন।
আজ বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০ দলের ১২০ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগীতার সহযোগী প্রতিষ্ঠান- এমবিএ অ্যাসোসিয়েশন ও আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেডের মার্কস ।
প্রতিযোগিতায় অতিথি ছিলেন বাণিজ্য অনুষদের শিক্ষক আবু বকর, এনামুল হক, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ হাসান, বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক রফিউল মুনির, কেইস ডক্টরসের প্রতিষ্ঠাতা তন্ময় আনন্দ পাল ও মিডিয়াভেস্টের কো ফাউন্ডার নাঈমুল হক ।
ক্যাটারিং এবং পোল্ট্রি শিল্পের বৈশ্বিক ও স্থানীয় সমস্যা সম্ভাবনা নিয়ে প্রতিযোগিতায় ১৬টি দলকে বিজয়ী ঘোষণা করা হয় ।
বিজয়ী দলগুলো শনিবার ই-কমার্স, নারীর ক্ষমতায়ন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন ও অর্গানিক পণ্যের মান উন্নয়ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিবে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নানা ধরনের ব্যবসায়িক সমস্যার (কেইস) বাস্তবসম্মত সমাধান তুলে ধরেন ।