
নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ রোববার সন্ধ্যা ৭টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দীদার গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।