News71.com
 Bangladesh
 02 Apr 18, 08:25 AM
 159           
 0
 02 Apr 18, 08:25 AM

রাজস্ব আয় বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন এনবিআর চেয়ারম্যান।।

রাজস্ব আয় বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন এনবিআর চেয়ারম্যান।।

 


নিউজ ডেস্কঃ রাজস্ব আয় বাড়াতে এবং সম্ভাবনাময় যেসব খাত ও ব্যক্তি এখনও করের আওতার বাইরে রয়েছে,তাদের থেকে কর আদায়ে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া। তিনি বলেন,আসন্ন বাজেট হচ্ছে বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট। তাই স্বাভাবিকভাবে এবারের বাজেট হবে ৫ বছরের মধ্যে সবচেয়ে বড় বাজেট। এই বাজেটের উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মেটাতে রাজস্ব আয় বাড়াতে হবে। এর জন্য যেসব খাত ও ব্যক্তি এখনও করের আওতার বাইরে রয়েছে,তাদের থেকে কর আদায়ে আমরা ব্যবসায়ীদের সহযোগিতা চাই।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচা রাজস্ব ভবনের সভাকক্ষে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ফিকি) নেতৃবৃন্দের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীদের উদ্দেশ্য করে এনবিআর চেয়ারম্যান বলেন,বাজেট বাস্তবায়নের জন্য রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই। তবে এর জন্য আমরা জোর করে কারোর কাছ থেকে কর আদায় করতে চাই না। আপনাদের পরামর্শ নিয়ে পরিকল্পিত পদ্ধতিতে রাজস্ব আহরণ করতে চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন