News71.com
 Bangladesh
 02 Apr 18, 09:44 AM
 200           
 0
 02 Apr 18, 09:44 AM

ঢাকার বায়েজিদ থেকে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার।

ঢাকার বায়েজিদ থেকে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার।

নিউজ ডেস্কঃ ঢাকার বায়েজিদ থানার নাসিরাবাদ দারোগাবাড়ির রান্নাঘর থেকে পাঁচ সশস্ত্র সন্ত্রাসী রাজন, ইকবাল , মিজান, পারভেজ ও মোরশেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।তাদের কাছ থেকে ১টি বার্মিজ বন্দুক, ৩টি দেশে তৈরি বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ২টি ছোরা, ২টি রামদা, ১টি লোহার পাইপ, ৪টি মোবাইল সেট ও ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।


আজ সোমবার বায়েজিদ থানার উপ-পরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম অভিযান চালিতে তাদের গ্রেফতার করেন।এসআই নাসিম বলেন, ম্যাকসন ও সরওয়ারের অনুসারী হিসেবে পরিচিত সন্ত্রাসী দলটি দারোগাবাড়ির লেয়াকত আলীর ঘরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোররাত থেকে আমরা অভিযান পরিচালনা করি।এ সময় পাঁচজন সশস্ত্র সন্ত্রাসীকে আমরা গ্রেফতারে সক্ষম হই।তারা পুলিশকে জানিয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন