News71.com
 Bangladesh
 03 Apr 18, 10:43 AM
 122           
 0
 03 Apr 18, 10:43 AM

পদ্মা সেতুর দৃশ্যমান অবকাঠামো নিজ চোক্ষে দেখে অভিভূত রাষ্ট্রপতি।।

পদ্মা সেতুর দৃশ্যমান অবকাঠামো নিজ চোক্ষে দেখে অভিভূত রাষ্ট্রপতি।।

 

নিউজ ডেস্কঃ পদ্মার বুকে সিবোটে চড়ে দৃশ্যমান পদ্মা সেতুর অবকাঠামো নিজ চোক্ষে অবলোকন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। আজ সোমবার বিকেল তিনি পদ্মায় সেতুর কর্মযজ্ঞ দেখে অভিভূত হন। শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর দৃশ্যমান ৪৫০ মিটার অবকাঠামো ঘুরে দেখেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে আজ সোমবার দুপুরে পদ্মাসেতু নির্মাণের কর্মযজ্ঞ পরিদর্শনে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আসেন রাষ্ট্রপতি। দুপুর ১টা ৪৭ মিনিটে মাওয়ার পাশে জেলার শ্রীনগর উপজেলার দোগাছিস্থ পদ্মাসেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর হেলিপ্যাডে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করে। রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ,সাবেক সাংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন,সেতু সচিব খন্দকার খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচারক সফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, পদ্মা সেতুর উপ-প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মো. মুসা ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের প্রমুখ।

সার্ভিস এরিয়ায় বিশেষ কটেজে উঠেন তিনি। এখানেই তাকে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি নিয়ে ব্রিফিং করা হয়। মধ্যাহ্ন ভোজ শেষে মুন্সীগঞ্জের কুমারভোগের বিশেষায়িত কনস্ট্রাকশন ইয়ার্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি। পরে বিকেলে সিনোহাইড্রো ঘাট-বি এলাকা থেকে পদ্মার বুকে সিবোডে করে পদ্মাসেতুর জাজিরার প্রান্তের উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি। যাত্রাপথে সেতু নির্মাণের কর্মযজ্ঞ দেখেন। জাজিরা প্রান্তে পৌঁছে রাষ্ট্রপতি পদ্মা সেতুর দৃশ্যমান ৪৫০ মিটার অবকাঠামো অবলোকন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন