
নিউজ ডেস্কঃ বিএনপির শীর্ষ আট নেতার বিরুদ্ধে মানি লন্ডারিং, সন্দেহজনক ব্যাংক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।এই অনুসন্ধানের দায়িত্ব রয়েছেন দুদকের উপ-পরিচালক সামছুল আলম।যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এম মোর্শেদ খান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
দুদক সূত্র থেকে জানা যায়, ১১ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এই সময়ের মধ্যে বিএনপির এসব নেতার ব্যাংক হিসাব থেকে ১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়, যা একটি গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।গোয়েন্দার ওই সূত্র ধরে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি।এ সপ্তাহেই সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি পাঠাবে দুদক, যেসব ব্যাংকে বিএনপির ওই আট নেতার ব্যাংক হিসাব রয়েছে। ওই চিঠিতে তাদের হিসাবের তথ্য চাওয়া হবে। শুধু তাই নয় তাদের সম্পদের হিসাবও জমা দিতে বলবে সংস্থাটি।