News71.com
 Bangladesh
 03 Apr 18, 11:57 AM
 165           
 0
 03 Apr 18, 11:57 AM

ঠাকুরগাঁওয়ে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত, আহত ৪ পুলিশ

ঠাকুরগাঁওয়ে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত, আহত ৪ পুলিশ

 

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও সদর উপজেলা ২৯ মাইল নামক এলাকায় ডাকাতের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ এপ্রিল) ভোরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ডাকাতির জন্য ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।আহত পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক খোকন(৩৬), কনস্টেবল এনামুল হক (৪২),আব্দুল মমিন (৩৫) ও জামাল (২৮)। ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। খবর পেয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে ১৪/১৫ জনের ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়। তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন