
নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটা উপজেলায় বিপুল সুন্দরী কাঠ বোঝাই একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার ভোরে বিষখালী নদী সংলগ্ন নতুন বাজার খাল থেকে কাঠসহ ট্রলারটি জব্দ করা হয়। এ ব্যাপারে পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট মো. ইমতিয়াজ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গভীররাতে নতুন বাজার খালে অবস্থান নেয় কোস্টগার্ডের একটি দল। ভোরে একদল চোরাকারবারী পাচার করা কাঠ বোঝাই ট্রলার নিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলার ফেলে সাঁতরে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা কাঠসহ ট্রলারটি জব্দ করে। জব্দ তালিকা শেষে বন আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমান আকন।
এদিকে, বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটার নতুন বাজার খাল থেকে নামবিহীন একটি ট্রলারসহ বিপুল পরিমাণ সুন্দরী কাঠ জব্দ করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার সকালের দিকে নতুন বাজার খালের মোহনা থেকে এসব কাঠ জব্দ করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের লে. ইমতিয়াজ জানান,বিষখালী নদীর পাথরঘাটার নতুন বাজার খাল থেকে বিপুল পরিমাণ সুন্দরী কাঠসহ একটি নামবিহীন ট্রলার যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার খালের মোহনায় আগ থেকেই অবস্থান ছিল কোস্টগার্ডের। পরে আজ মঙ্গলবার সকালের দিকে চোরাকারবারীরা কোস্টগার্ডের অবস্থান টের পেয়ে ট্রলার থেকে লাফিয়ে নদীতে পড়ে পালিয়ে যায়। পরে নামবিহীন একটি ট্রলারসহ বিপুল পরিমাণ সুন্দরী কাঠ জব্দ করা হয়। পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমান আকন বলেন,কাঠের সংখ্যা এখনো নিরুপণ করা যায়নি। জব্দকৃত কাঠ তালিকা করা হচ্ছে।