News71.com
 Bangladesh
 03 Apr 18, 12:09 PM
 164           
 0
 03 Apr 18, 12:09 PM

সারাদেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে কৃষি-পল্লী জরিপ।

সারাদেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে কৃষি-পল্লী জরিপ।


নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে কৃষি ও পল্লী পরিসংখ্যান জরিপ (এআরএএস) সারাদেশে ৮০ হাজার খানায় কৃষি ও পল্লী পরিসংখ্যানের তথ্য সংগ্রহ করা হবে এই জরিপের মাধ্যমে।নির্ভুল তথ্য অনুসন্ধানে পল্লী এলাকায় খানার আর্থ-সামাজিক অবস্থান, মালিকানা ভিত্তিক কৃষিজমি, কৃষিকাজে ব্যবহৃত সেচ, সার, বীজ, বালাইনাশক ও কীটনাশক, কৃষিঋণ এবং ঋণের ব্যবহার, কৃষি যন্ত্রপাতি, যাতায়াত, কৃষিপণ্য বিপণনএবং কৃষিমূল্য, কৃষিশ্রমিক, কর্মঘন্টা, শ্রমিকের মজুরির হার, লিঙ্গ-সমতা ও পরিসংখ্যান ও নারীর ক্ষমতায়নের তথ্য সংগ্রহ করা হবে।

আগামী ০৮ এপ্রিল রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে(বিবিএস) এআরএএস প্রকল্পের উদ্বোধন করবেন বিবিএস-এর ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন