News71.com
 Bangladesh
 03 Apr 18, 12:29 PM
 181           
 0
 03 Apr 18, 12:29 PM

চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা তুলে ধরতে হবে।।রাষ্ট্রপতি আবদুল হামিদ

চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা তুলে ধরতে হবে।।রাষ্ট্রপতি আবদুল হামিদ

 

নিউজ ডেস্কঃ চলচ্চিত্র তরুণ প্রজন্মকে আলোড়িত করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।পাশাপাশি তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে চলচ্চিত্রে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি একথা বলেন।


রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। দিবসটি উদযাপনের ফলে দেশের চলচ্চিত্র শিল্পের আরো উন্নয়ন ঘটবে, নির্মিত হবে জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র।চলচ্চিত্র শক্তিশালী শিল্পমাধ্যম, যার মধ্যদিয়ে একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আর্থসামাজিক ও রাজনৈতিক জীবনের চিত্র প্রতিফলিত হয়। সমাজে ঘটে যাওয়া নানা অসংগতি, আনন্দ-বেদনা, প্রেম-বিরহ, চাওয়া-পাওয়ার নানাচিত্র স্পষ্ট হয়ে ধরা দেয়।সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এফডিসি’র আধুনিকায়ন, কালিয়াকৈরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণসহ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অনুদান প্রদান করছে। জাতীয় চলচ্চিত্র নীতিমালা ২০১৭ প্রণয়ন করা হয়েছে।জাতীয় চলচ্চিত্র দিবসে তিনি প্রত্যাশা করেন যে, মানবিক সমাজ গঠনের পাশাপাশি চলচ্চিত্র হয়ে উঠুক অসাম্প্রদায়িক সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন