News71.com
 Bangladesh
 03 Apr 18, 12:30 PM
 177           
 0
 03 Apr 18, 12:30 PM

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্কঃ সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। নিহতরা মোটরসাইকেলের দুই আরোহী, এক মা ও তাঁর মেয়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এবং মধুমতি মডেল টাউন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে রাজফুলবাড়িয়া এলাকায় ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেলের দুই আরোহী নাহিদউজজামান ও ইউনুস আলী। এরা শাহ সিমেন্ট কম্পানির মার্কেটিং অফিসার বলে জানা গেছে। তারা হেমায়েতপুর থেকে সাভার ব্যাংক টাউনে যাচ্ছিলেন।পথে একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিতে নিহত দুজন ছাড়াও আরো একজন ছিলেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ছাড়া মধুমতি মডেল টাউন এলাকার ভাকুর্তা রোডের প্রবেশ মুখে ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির বাসচাপায় সাত মাসের শিশু সন্তানসহ মারা যান এক মা। তাদের পরিচয় পাওয়া যায়নি।সাভার মডেল থানার এসআই সুজন রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন