News71.com
 Bangladesh
 03 Apr 18, 06:00 AM
 221           
 0
 03 Apr 18, 06:00 AM

প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফলাফল প্রকাশ।

প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফলাফল প্রকাশ।

 


নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।আজ মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এক সংবাদ সম্মেলনে বৃত্তির ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন।এবছর মেধা কোটায় (ট্যালেন্টপুলে) বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী, যা আগে ছিলো ২২ হাজার। আর সাধারণ কোটায় বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন, যা আগে ছিলো ৩৩ হাজার।

 

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা করে এবং সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরওয়েবসাইটে www.dpe.gov.bd ফলাফল পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন