
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন উপলক্ষে আগামী ৫ এপ্রিল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রলীগ।আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন উপলক্ষে আগামী ৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, বাংলাদেশ ছাত্রলীগের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।