News71.com
 Bangladesh
 03 Apr 18, 10:03 AM
 154           
 0
 03 Apr 18, 10:03 AM

পহেলা বৈশাখের অনুষ্ঠান চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।।স্বরাষ্ট্রমন্ত্রী

পহেলা বৈশাখের অনুষ্ঠান চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।।স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকাল পাঁচটার মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।বিকাল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান শেষ করতে হবে।তবে রাজধানীর রবীন্দ্র সরোবরে বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা সাতটা পর্যন্ত করা যাবে।নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর কোনও ধরনের আশঙ্কা নেই।তারপরও সার্বিক নিরাপত্তার স্বার্থে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।আজ মঙ্গলবার বিকালে সচিবালয়ে হওয়া পহেলা বৈশাখের আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় মুখে মুখোশ পড়া যাবে না। তবে তা হাতে নিয়ে প্ল্যাকার্ড হিসেবে ব্যবহার করা যাবে।ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দেবেন। মোবাইল কোর্টও পরিচালনা করা হবে।পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান রমনার বটমূলে হবে জানিয়ে তিনি বলেন, এদিন গোটা ঢাকা শহর ও বৈশাখ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন