News71.com
 Bangladesh
 04 Apr 18, 12:03 PM
 477           
 0
 04 Apr 18, 12:03 PM

আজও দেশে বিভিন্ন যায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা।

আজও দেশে বিভিন্ন যায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা।


নিউজ ডেস্কঃ ময়মনসিংহ, খুলনা,সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অরিবর্তিত থাকবে।লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল মঙ্গলবার সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ড ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।আজ (বুধবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে ৬টা ১৫ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন