News71.com
 Bangladesh
 04 Apr 18, 02:30 AM
 214           
 0
 04 Apr 18, 02:30 AM

আমাদের নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমাদের নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউজ ডেস্কঃ এসএমই মেলার সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, এ মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশই নারীদের।এটা খুব ভালো লক্ষণ।আমাদের নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এটাও তার প্রমাণ। নারী উদ্যোক্তরা সফল হোক আমি এটাই চাই।আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬ষ্ঠ এসএমই মেলা-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে শিল্পের প্রসারে ১০০টি ইকোনোমিক জোন করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারী শিল্পের প্রসারে বিভিন্ন ট্রেডে ট্রেনিং দেয়া হচ্ছে। সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা আছে। ভালো মানের পণ্যে উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য আমরা পুরস্কার দিচ্ছি।আমরা ইতোমধ্যে বাংলাদেশকে স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছি। ২০২১ সালে আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য ব্যবসায়ীসহ সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। তবে গলার অবস্থা খারাপ থাকায় তিনি সরাসরি বক্তব্য দিতে পারেননি।তার লিখিত বক্তব্য উপস্থিত দর্শকদের মধ্যে ছড়িয়ে দেয়া হয়।প্রধানমন্ত্রী মাইকে দাঁড়িয়ে শুধু বলেন, আমার গলার অবস্থা ভাল নয়।এ জন্য বক্তব্য দিতে পারছি না, দুঃখিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন