News71.com
 Bangladesh
 04 Apr 18, 02:30 AM
 156           
 0
 04 Apr 18, 02:30 AM

কোটা প্রথা সংস্কারে রিট খারিজের বিরুদ্ধে আপিল।।

কোটা প্রথা সংস্কারে রিট খারিজের বিরুদ্ধে আপিল।।


নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কার চেয়ে রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। আজ বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিটের পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ আবেদন দায়ের করেন। এর আগে গত ৫ মার্চ সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কার চেয়ে হাইকোর্টে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভুঁইয়া গত ৩১ জানুয়ারি রিট আবেদনকারীদের পক্ষে হাইকোর্টে এ রিট দায়ের করেন। রিটে সংস্কার চেয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন