News71.com
 Bangladesh
 04 Apr 18, 09:30 AM
 157           
 0
 04 Apr 18, 09:30 AM

গাজীপুর সিটি নির্বাচনে মেয়রসহ ১৭৫ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন।।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়রসহ ১৭৫ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন।।

নিউজ ডেস্কঃ আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আজ বুধবার বিকেল পর্যন্ত মেয়র পদে ৩ জনসহ ১৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান,আজ বুধবার বিকেল পর্যন্ত মেয়র পদে ৩ জন,সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আজ বুধবার বিকেল পর্যন্ত যারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মো. সানাউল্যাহ,বিএনপি পরিচয়ে সাবেক কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার এবং ইসলামি ঐক্য জোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মো. ফজলুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন