News71.com
 Bangladesh
 04 Apr 18, 09:35 AM
 357           
 0
 04 Apr 18, 09:35 AM

ভারপ্রাপ্ত সচিব থেকে পূর্ণ সচিব পদে ছয় কর্মকর্তার পদোন্নতি।।

ভারপ্রাপ্ত সচিব থেকে পূর্ণ সচিব পদে ছয় কর্মকর্তার পদোন্নতি।।


নিউজ ডেস্কঃ সরকারের সচিব পদে ছয় কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকারী এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে তাদের পদায়ন করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার এক আদেশে এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে।আলাদা আদেশে তাদের আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সালাম, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিসুর রহমান এবং অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সচিব করা হয়েছে।এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত সচিব মো. শামসুল আরেফিন এবং ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মরত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক নাসরিন আক্তারকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন