News71.com
 Bangladesh
 04 Apr 18, 09:36 AM
 182           
 0
 04 Apr 18, 09:36 AM

নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা।

নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা।


নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু ও ৭ মার্চের ভাষণ নিয়ে বিতর্কিত লেখা প্রকাশের অভিযোগ এনে নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, প্রকাশক শামসুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোর্শেদ খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবেদুল আজম মাসুদ আজ বুধবার দুপুরে চট্টগ্রাম এমএম ৫ম আদালতে এ মামলা দায়ের করেন। এ সময় বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ইব্রাহীম হোসেইন বাবুল ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান রাসেলসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন