News71.com
 Bangladesh
 04 Apr 18, 09:39 AM
 155           
 0
 04 Apr 18, 09:39 AM

বিএনপি নেতাদের দুদকে তলব,সরকারের হস্তক্ষেপ নেই ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিএনপি নেতাদের দুদকে তলব,সরকারের হস্তক্ষেপ নেই ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ বিএনপির শীর্ষস্থানীয় ৮ নেতাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলবের ব্যাপারে সরকারে কোনো হস্তক্ষেপে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মুবিজনগর দিবস পালন উপলক্ষে আজ বুধবার ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান, স্বাধীনভাবে কাজ করছে।অতীতে কোনো সরকারের সময় রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারেনি। আমাদের একজন এমপিকেও দুদক তলব করেছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য ও সাবেক মন্ত্রী দুদকের মামলায় হাজিরা দিচ্ছেন। সরকার তো কোনো হস্তক্ষেপ করেনি।বিএনপির ৮ নেতাকে দুদক তলব করলো আর অভিযোগ করা হচ্ছে সরকারের হস্তক্ষেপ আছে।আসলে বিএনপি কথায় কথায় সরকারের হস্তক্ষেপ আবিষ্কার করে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন