News71.com
 Bangladesh
 04 Apr 18, 09:40 AM
 129           
 0
 04 Apr 18, 09:40 AM

রাজধানী ঢাকায় ঝড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টি।

রাজধানী ঢাকায় ঝড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টি।

 

নিউজ ডেস্কঃ বৈশাখের আগমনী বার্তা নিয়ে রাজধানীতে নামল বৃষ্টির পরশ।বৃষ্টির সঙ্গে হালকা ঝড় ও শিলাবৃষ্টিও হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়।আজ বুধবার বিকেলে রাজধানীতে ঝড়ো হাওয়ার সাথে নামে এই শীলাবৃষ্টি।কয়েক মিনিটের শিলা বর্ষণে সাদা হয়ে যায় রাজপথ, দালানের ছাদ, কার্ণিশ।এছাড়া এই হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভন্ন সড়কে পানি জমে বিঘ্ন ঘটছে যান চলাচলে।তবে এটা বর্ষা কালের মতো খুব বেশি সময় স্থায়ী হবে না। বরং এই বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী।ধুলোধুসরিত শহরে এই বৃষ্টির পানিতে ধুয়ে গেছে ধুলো, কিছু সময়ের জন্য নগরবাসী পাবে নির্মল বাতাস।ভ্যাপসা গরমের মধ্যে শিলাসহ বৃষ্টি জনজীবনে স্বস্তি আনলেও তা কারো কারো জন্য ছিল ভোগান্তির কারণ।দুপুরে উত্তর দিক থেকে কালো মেঘ এসে হঠাৎ ঢেকে যায় রাজধানীর আকাশ।সোয়া ৩টার দিকে শুরু হয় বৃষ্টি।বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরেই শিলা পড়তে শুরু করে।পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ১৫ মিনিট ধরে শিলা পড়তে থাকে। বেলা ৩টার ৫০ মিনিটের দিকে বৃষ্টি থেমে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন