News71.com
 Bangladesh
 04 Apr 18, 09:41 AM
 140           
 0
 04 Apr 18, 09:41 AM

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনে আওয়ামী লীগের ও কর্মসূচি ঘোষণা

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনে আওয়ামী লীগের ও কর্মসূচি ঘোষণা

 

নিউজ ডেস্কঃ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনে কমিটি গঠন ও কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।আজ বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় সংলগ্ন প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সমন্বয়ক হিসেবে রয়েছেন- দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান।কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, পীযুষ কান্তি ভট্টাচার্য, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মন্নুজান সুফিয়ান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, এস এম কামাল হোসেন, আমিরুল ইসলাম মিলন, শাহীন চাকলাদার, পারভীন জামান কল্পনা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একে এম রহমতউল্লাহ।

 

মুজিবনগর দিবসের কর্মসূচি-
ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় এবং দেশের সব জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।পরে সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।
কর্মসূচিতে থাকছে-
ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; সকাল ১০টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ; সকাল ১০টা ১৫ মিনিটে গার্ড অব অনার; সকাল ১০টা ৩০ মিনিটে মেহেরপুর মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের জনসভা। সভাপতিত্ব করবেন ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম।জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন