
নিউজ ডেস্কঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।আগামী ১৩ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।প্রার্থীরা ৭ এপ্রিল শনিবার বিকাল ৫টা পর্যন্ত dae.teletalk.com.bd/admitcard/index.php ওয়েবসাইট থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।এ সময়ের পর আর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না বলে জানিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক (পার্সোনেল) ও বিভাগীয় বাছাই/ নির্বাচন কমিটির সদস্য সচিব মো: মোয়াজ্জেম হোসেন।