News71.com
 Bangladesh
 05 Apr 18, 11:31 AM
 205           
 0
 05 Apr 18, 11:31 AM

বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন আগামী ১১ ও ১২ মে।।

বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন আগামী ১১ ও ১২ মে।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন আগামী ১১ ও ১২ মে অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা মহানগর উত্তর,দক্ষিণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের তারিখও নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গুলিস্তানে ছাত্রলীগের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন এ তথ্য জানান। এতে বলা হয়,আগামী ১১ ও ১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন। এর আগে,চলতি মাসের ২৪ এপ্রিল ঢাকা মহানগর উত্তর,২৬ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ এবং ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন