News71.com
 Bangladesh
 05 Apr 18, 11:35 AM
 221           
 0
 05 Apr 18, 11:35 AM

দৃষ্টিনন্দন হাতিরঝিলের নিরাপত্তায় গঠিত নতুন থানায় ওসির পদায়ন

দৃষ্টিনন্দন হাতিরঝিলের নিরাপত্তায় গঠিত নতুন থানায় ওসির পদায়ন

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবসৃষ্ট হাতিরঝিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অপারেশন অফিসার নিয়োগ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে গত মঙ্গলবার এ নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,গোয়েন্দা ও অপরাধতথ্য (পশ্চিম) বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক আবু মো. ফজলুল করিমকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও লাইনওআর থেকে পুলিশ পরিদর্শক এসকে খোদা নেওয়াজকে একই থানার পুলিশ পরিদর্শক অপারেশন হিসেবে বদলী করা হয়েছে। উল্লেখ্য,গত বছরের ২০ নভেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকায় একটি থানা গঠনের প্রস্তাব অনুমোদন পায়। ওই প্রস্তাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্প এলাকায় হাতিরঝিল থানা স্থাপন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ৭১টি পদ সৃজন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন