News71.com
 Bangladesh
 05 Apr 18, 11:38 AM
 435           
 0
 05 Apr 18, 11:38 AM

মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে যুবককের গলা লাশ উদ্ধার।।

মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে যুবককের গলা লাশ উদ্ধার।।


নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে জনি শেখ (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদির বিল (চক) থেকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত জনি শেখ উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামের মঞ্জু শেখের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,গতকাল বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি জনি। আজ বৃহস্পতিবার সকালে তার গলা কাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সিরাজদিখান থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত জনি একজন মাদক সেবনকারী ও ব্যবসায়ী। তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদক আইনের মামলাও রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন