
নিউজ ডেস্কঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ২২ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার (৫ এপ্রিল) ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।এদিন অসুস্থতা জনিত কারণে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি।অপরদিকে তার জামিন বৃদ্ধির আবেদন করেন তার আইনজীবীরা।দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল শুনানিতে বলেন, খালেদা জিয়া বাতের ব্যাথায় ভুগছেন। মেডিকেল বোর্ড তাকে সুস্থ ঘোষণা করেছেন। কিন্তু পুরাতন বাত ব্যাথা তার রয়েছে। তিনি কোনো ওষুধ খাচ্ছেন না। তিনি তার ব্যাক্তিগত চিকিৎসক ছাড়া কোনো ওষুধ খাবেন না। আমরা তার ব্যাক্তিগত চিকিৎক দেয়ার জন্য চেষ্টা করছি। তা এখন প্রক্রিয়াধীন।তিনি আরও বলেন, ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে মামলা পরিচালনা করার সুযোগ আছে। আমরা তার আবেদন করবো।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।