News71.com
 Bangladesh
 06 Apr 18, 10:22 AM
 411           
 0
 06 Apr 18, 10:22 AM

ছুটি কাটাতে গিয়ে আপন বড় ভাইয়ের হাতে এক পুলিশ কনস্টেবল নিহত।।

ছুটি কাটাতে গিয়ে আপন বড় ভাইয়ের হাতে এক পুলিশ কনস্টেবল নিহত।।


নিউজ ডেস্কঃ ছুটি কাটাতে নিজ বাড়িতে গিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিজাম উদ্দিন (২৫) খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নিজাম উদ্দিন (২৫) ইনাতনগর গ্রামের জহুর উদ্দিনের পুত্র। তিনি সিলেট জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সাত দিনের ছুটি কাটাতে নিজ বাড়িতে যান নিজাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে তার বড় ভাই জামাল উদ্দিনের সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে জামাল উদ্দিনের পরিবারের লোকজন নিজাম উদ্দিনের উপর হামলা চালায়। এতে নিজাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিজাম উদ্দিন।নিহত কনস্টেবল নিজাম উদ্দিনের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে জানিয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন