News71.com
 Bangladesh
 06 Apr 18, 03:14 AM
 195           
 0
 06 Apr 18, 03:14 AM

জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান কে দুদকে তলব।

জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান কে দুদকে তলব।


নিউজ ডেস্কঃ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে শেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে নোটিশ পাঠানো হয়।দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা কে এম মেসবাহ উদ্দিনের সই করা নোটিশে আগামী ১৭ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হাজির হতে বলা হয়েছে।

হুইপের বিরুদ্ধে অভিযোগ—হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে অবৈধভাবে পাসপোর্ট অফিস নিয়ন্ত্রণ, বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামে ৩০ একর জমিতে বাগান বাড়ি তৈরি, ঢাকায় দুটি প্লট, ধানমণ্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট, নামে-বেনামে শতকোটি টাকা অর্জন করেছেন। তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য, টি আর, কাবিখা, স্কুল-কলেজের এমপিও থেকে মোটা অঙ্কের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ গড়ে তোলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন