
নিউজ ডেস্কঃ বন্দুকের নল বিএনপির ক্ষমতার উৎস, আওয়ামী লীগের নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাস পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।সেতুমন্ত্রী বলেন,আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশ-মাটি ও বাংলাদেশের জনগণ।আওয়ামী লীগ দেশের মানুষের ভোটে সরকার গঠন করেছে, বন্দুকের নল উঁচিয়ে নয়। বিএনপি ক্ষমতায় এসে সর্বপ্রথম সামরিক শাসন জারি করে।তারা সামরিক শাসন থাকা অবস্থায় সরকার গঠন করে রাজনীতিতে পা রেখেছে।খালেদা জিয়াকে কারাগারে ঢুকিয়েছেন আদালত, আবার আদলতই তাকে মুক্তি দিতে পারেন। এখানে সরকারের কিছু করার নেই।রেলওয়ে ওভারপাসটির বিষয়ে মন্ত্রী বলেন, চলতি বছরের ১৫ মে’র মধ্যে এর কাজ অর্ধেক সম্পন্ন হবে। জুলাইয়ের মধ্যে পুরোপুরি কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।